newsbijoy.com

ভালোবাসা দিবসে প্রেমিকের ডাকে গিয়ে সর্বনাশ

বিজয় ডেস্ক: সাভারে এক নারী পোশাক শ্রমিক (২০) গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় রোববার সকালে ধর্ষিতার ভাই বাদী হয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন।
গণধর্ষণের শিকার ওই পোশাক শ্রমিকের ভাই জানান, তার বোন গেল চার মাস হয় হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায় আমান গামের্ন্টস ও নিটিং কারখানায় হেলপার পদে চাকরি করাকালীন ওই কারখানার লাইন অপারেটর রাকিবের সঙ্গে প্রেমের সর্ম্পক হয়।
পরে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে’র রাতে ৮টা দিকে রাকিব তার প্রেমিকাকে হেমায়েতপুর বালুর মাঠে ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই উপস্থিত রাকিবের বন্ধু সুলতানসহ আর ২/৩ জন মিলে জোরপুর্বক ভয়ভীতি দেখিয়ে গণধর্ষণ করে। ধর্ষণের ঘটনাটি কাউকে বললে ওই যুবকরা তাকে হত্যা করবে বলে হুমকি দেয়।
সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম নবী জানান, ওই তরুণী হেমায়েতপুরের নতুনপাড়া এলাকার একটি গার্মেন্ট কারখানায় কাজ করতেন। রাকিব ওই কারখানারই লাইন ওপারেটর। তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠেছিল। বৃহস্পতিবার ভ্যালেন্টাইনস ডে’তে তারা বেড়াতে বের হন। সন্ধ্যার দিকে যে যার বাড়িতে ফিরে যান। পরে রাত ৮টার দিকে রাকিব আবার মেয়েটিকে হেমায়েতপুর বালুর মাঠে যেতে বলেন। মেয়েটি সেখানে গেলে রাকিব, তার বন্ধু সুলতানসহ কয়েকজন মিলে তাকে গণধর্ষণ করে। এ ঘটনা কাউকে বললে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেয়।

পরে রোববার সকালে মেয়েটির ভাই থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা গোলাম নবী।

No comments

Powered by Blogger.