হিলি চেকপোষ্ট দিয়ে যাত্রী যাতায়াতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বাড়েনি সেবার মান

মুসা মিয়া, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলি চেকপোষ্ট দিয়ে
ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত আগের তুলনায় বৃদ্ধি
পেয়েছে, পাশাপাশি বেড়েছে সরকারের রাজস্ব । তবে সেবার মান বাড়ানো হলে আরও
বেশী রাজস্ব পাবে সরকার এমন অভিমত যাত্রীদের। এদিকে যাত্রীসেবার মান আরও
বাড়ানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভৌগোলিক অবস্থাগত দিক থেকে কোলকাতা, চেননাই, মাদ্রাজ, দার্জিলিং সহ ভারতের
বিভিন্ন জেলার সাথে হিলি’র সড়ক ও ট্রেন যোগাযোগ অনেক ভালো থাকায় চিকিৎসা
নিতে যাওয়া রুগি, শিক্ষার্থী, ভ্রমনকারিরা এবং দেশী-বিদেশী নাগরিক সহজ পথে
চলাচলের জন্য এই হিলি চেকপোষ্ট বেছে নিয়েছে। আর এ কারনে যাত্রী যাতায়াতও
বেড়েছে এই পথে।
পাসপোর্ট যাত্রীরা জানান, পিছু ছাড়ছেনা সেই সনাতন পদ্ধতিতে যাত্রীদের
ব্যাগেজ তল্লাসী। নেই ব্যাংক সুবিধা, নেই রেষ্টুরেন্ট। হিলি চেকপোষ্টটির
একমুখি পথ ধরে পন্য আমদানি-রপ্তানির পাশাপাশি ঝুঁকির মাঝে যাতায়াত করতে
হচ্ছে ।
এদিকে কাষ্টমস সুত্রে জানা গেছে, গেলো ১৮ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর
পর্যন্ত পুরো এক বছরে ১ লাখ ৬৮ হাজার ২৩৫ জন দেশী-বিদেশী নাগরিক পাসপোর্টে
এই হিলি চেকপোষ্ট দিয়ে যাতায়াত করেছে। এর মধ্যে করমুক্ত ৯৪২ জন ছাড়াই ৮৫
হাজার ২৮৫জন বহিঃগমন যাত্রীদের কাছে হিলি কাষ্টমস ভ্রমন কর থেকে রাজস্ব আয়
করেছে ৪ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৫ শত টাকা।
হিলি কাষ্টমস রাজস্ব কর্মকর্তা মুজিবুর রহমান জানান, গত ১ বছরে বর্হিগমনে
দেশী-বিদেশী নাগরিকদের কাছে থেকে ভ্রমন কর থেকে রাজস্ব আয় করেছে ৪ কোটি ২৬
লাখ ৪২ হাজার ৫ শত টাকা। যাত্রী সেবার মান বাড়ালে রাজস্ব বেড়ে উঠবে
দ্বিগুন।

No comments